ভয়েস এসএমএস — একসাথে হাজারো ফোনে
আপনার ভয়েস মেসেজ।
মেসেজটা নিজেই রেকর্ড করুন, নম্বরের লিস্ট দিন — কয়েক মিনিটেই সারা বাংলাদেশে হাজারো ফোনে কল চলে যাবে। সব অপারেটরে, প্রতি মিনিট মাত্র ৳০.৫৫।
ভয়েস এসএমএস কী?
ভয়েস এসএমএস মানে একসাথে অনেক নম্বরে রেকর্ড করা ভয়েস মেসেজ পাঠানো — একে ভয়েস ব্রডকাস্ট বা বাল্ক ভয়েস কলও বলে। যাকে পাঠাচ্ছেন, তার ফোনে একটা সাধারণ কল যায়; কল ধরলেই তিনি আপনার মেসেজ শুনতে পান। পড়তে হয় না বলে অফার, রিমাইন্ডার বা জরুরি নোটিশ সবার কাছে পৌঁছায় — বাটন ফোনে, ইন্টারনেট ছাড়াই।
সাধারণ এসএমএস না পাঠিয়ে কেন ভয়েস এসএমএস?
লেখা মেসেজ অনেকেই না পড়ে মুছে ফেলেন। কল এলে মানুষ ধরে, শোনে।
শোনা যায়, পড়তে হয় না
যারা পড়তে পারেন না বা ইংরেজি বোঝেন না, তারাও বাংলায় আপনার মেসেজ শুনে বুঝবেন।
চেনা গলায় বেশি ভরসা
চেনা কারও গলা বা প্রতিষ্ঠানের নিজের ঘোষণা শুনলে মানুষ লেখা মেসেজের চেয়ে বেশি বিশ্বাস করে।
যেকোনো ফোনে কাজ করে
স্মার্টফোন, ইন্টারনেট বা অ্যাপ লাগে না — সাধারণ বাটন ফোনেই পৌঁছে যায়।
কে শুনল, জানবেন
কে কল ধরল আর কতক্ষণ শুনল — প্রতিটি নম্বরের হিসাব পাবেন রিপোর্টে।
যা যা পাচ্ছেন
ক্যাম্পেইন তৈরি থেকে রিপোর্ট — সব এক ড্যাশবোর্ডে।
- নিজে রেকর্ড, নয়তো অডিও ফাইল — ড্যাশবোর্ডেই রেকর্ড করুন, অথবা রেডি অডিও আপলোড করুন।
- সহজে নম্বর আপলোড — Excel বা CSV ফাইল দিলেই হবে, একই নম্বর দুবার থাকলে নিজেই বাদ যায়।
- শিডিউল করে পাঠানো — এখনই পাঠান, অথবা পরে যেকোনো সময় সেট করে রাখুন।
- সব অপারেটরে ডেলিভারি — Grameenphone, Robi, Airtel, Banglalink, Teletalk — ৯৯.৯% ডেলিভারি রেট।
- প্রত্যেকের জন্য আলাদা মেসেজ — API দিয়ে মেসেজে প্রত্যেকের নাম বা টাকার অঙ্ক বসানো যায়।
- ডেডিকেটেড সেন্ডার নম্বর — Growth প্ল্যানে কল যায় আপনার নিজস্ব নম্বর থেকে।
- লাইভ রিপোর্ট — কে কল ধরল, কতক্ষণ শুনল — সব লাইভ দেখুন।
তিন ধাপে ভয়েস এসএমএস পাঠান
- ১
মেসেজ রেকর্ড করুন
নিজেই ভয়েস রেকর্ড করুন, অথবা রেডি অডিও ফাইল আপলোড করুন। ভয়েস একবার অ্যাপ্রুভ হলেই ব্যবহার করতে পারবেন।
- ২
নম্বর আপলোড করুন
Excel বা CSV ফাইলে নম্বরের লিস্ট দিন। ভুল নম্বর আর একই নম্বর দুবার থাকলে সিস্টেম নিজেই বাদ দেয়।
- ৩
পাঠিয়ে দিন
এখনই পাঠান, অথবা পরে পাঠানোর সময় সেট করে রাখুন। কে কল ধরল, কতক্ষণ শুনল — সব দেখুন লাইভ রিপোর্টে।
ভয়েস এসএমএস কোথায় কাজে লাগে
যেখানেই একসাথে অনেক মানুষকে কিছু জানানো দরকার।
- ই-কমার্স
- অর্ডার কনফার্মেশন, ডেলিভারি আপডেট, ফ্ল্যাশ সেল আর অফারের ঘোষণা।
- ব্যাংক ও ফিন্যান্স
- পেমেন্ট আর কিস্তির রিমাইন্ডার, লেনদেনের অ্যালার্ট, প্রতারণা নিয়ে সতর্কবার্তা।
- নির্বাচন ও রাজনৈতিক প্রচার
- প্রার্থীর নিজের গলায় ভোটারদের কাছে মেসেজ, সভা-সমাবেশের দাওয়াত।
- শিক্ষা প্রতিষ্ঠান
- পরীক্ষা ও ছুটির নোটিশ, ভর্তির তথ্য, অভিভাবকদের জন্য বার্তা।
- হেলথকেয়ার
- অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার, টিকা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা।
- এনজিও ও সরকারি সেবা
- গ্রাম পর্যায়ে সচেতনতা ক্যাম্পেইন, দুর্যোগের আগাম সতর্কবার্তা।
ডেভেলপারদের জন্য ভয়েস এসএমএস API
নিজের সফটওয়্যার বা ওয়েবসাইট থেকেই ভয়েস এসএমএস পাঠান — সহজ REST API দিয়ে।
একটি রিকোয়েস্টে সর্বোচ্চ ৯৯৯টি নম্বরে ভয়েস এসএমএস। প্রত্যেককে আলাদা মেসেজ পাঠাতে আছে Dynamic Broadcast।
curl -X POST https://api.awajdigital.com/api/broadcasts \
-H "Authorization: Bearer your_api_token_here" \
-H "Accept: application/json" \
-H "Content-Type: application/json" \
-d '{
"request_id": "unique_request_id_456",
"voice": "your_voice_name",
"sender": "8801234567890",
"phone_numbers": ["019XXXXXXXX", "018XXXXXXXX", "017XXXXXXXX"]
}'ভয়েস এসএমএসের দাম
সব প্ল্যানে, সব অপারেটরে একই রেট: প্রতি মিনিট ৳০.৫৫। সেটআপ ফি নেই, লুকানো চার্জ নেই।
Starter
৳০.৫৫ /মিনিট
মাসিক ফি নেই — মাত্র ৳২০ রিচার্জ করেই শুরু। শেয়ার্ড সেন্ডার নম্বর।
- ভয়েস এসএমএস
- শেয়ার্ড সেন্ডার নম্বর
- রিয়েল-টাইম রিপোর্ট
Growth
৳৫০০ /মাস
প্রতি মিনিট ৳০.৫৫ — ডেডিকেটেড সেন্ডার নম্বর আর ভয়েস সার্ভেসহ।
- Starter-এর সব ফিচার
- ১টি ডেডিকেটেড সেন্ডার নম্বর ফ্রি
- ভয়েস সার্ভে
- প্রায়োরিটি সাপোর্ট
ভয়েস এসএমএস নিয়ে সাধারণ প্রশ্ন
- ভয়েস এসএমএস কী?
- ভয়েস এসএমএস মানে একসাথে অনেক নম্বরে রেকর্ড করা ভয়েস মেসেজ পাঠানো। যাকে পাঠাচ্ছেন, তার ফোনে একটা সাধারণ কল যায়; কল ধরলেই তিনি আপনার মেসেজ শুনতে পান। একে ভয়েস ব্রডকাস্ট, বাল্ক ভয়েস কল বা ভয়েস মেসেজ সার্ভিসও বলা হয়।
- বাংলাদেশে ভয়েস এসএমএসের দাম কত?
- AwajDigital-এ ভয়েস এসএমএস পাঠানোর খরচ প্রতি মিনিট ৳০.৫৫ — সব অপারেটরে একই রেট। Starter প্ল্যানে কোনো মাসিক ফি নেই, মাত্র ৳২০ রিচার্জ করেই শুরু করা যায়। যত মিনিট কথা হয়, শুধু ততটুকুর বিল।
- কোন কোন অপারেটরে ভয়েস এসএমএস যায়?
- বাংলাদেশের সব মোবাইল অপারেটরে — Grameenphone, Robi, Airtel, Banglalink আর Teletalk। ডেলিভারি রেট ৯৯.৯%।
- যাকে পাঠাবো, তার কি স্মার্টফোন বা ইন্টারনেট লাগবে?
- না। ভয়েস এসএমএস একটা সাধারণ ফোন কল — যেকোনো বাটন ফোনেও কাজ করে, ইন্টারনেট বা অ্যাপ লাগে না। যারা পড়তে পারেন না, তারাও শুনে বুঝতে পারেন।
- মেসেজের অডিও কীভাবে বানাবো?
- ড্যাশবোর্ডে নিজেই রেকর্ড করুন, অথবা রেডি অডিও ফাইল আপলোড করুন। ব্যবহারের আগে প্রতিটি ভয়েস একবার অ্যাপ্রুভ করা হয়।
- নিজের সফটওয়্যার থেকে ভয়েস এসএমএস পাঠানো যায়?
- হ্যাঁ। REST API দিয়ে এক রিকোয়েস্টে সর্বোচ্চ ৯৯৯টি নম্বরে ভয়েস এসএমএস পাঠানো যায়। মেসেজে প্রত্যেকের নাম বা টাকার অঙ্ক বসিয়েও পাঠানো যায়।
আজই আপনার মেসেজ পৌঁছে দিন হাজারো কাস্টমারের কাছে।
মাত্র ২০ টাকা রিচার্জ করেই শুরু করা যায়।