অটো ডায়ালার

এজেন্ট আর নম্বর ডায়াল করবেন না —
শুধু কথা বলবেন।

নম্বরের লিস্ট দিন, বাকিটা অটো ডায়ালারের কাজ। একজন এজেন্ট ফ্রি হলেই পরের নম্বরে কল যায়, কাস্টমার ধরলেই কথা শুরু। না ধরলে পরে আবার কল, আর প্রতিটি কলের ফলাফল আপনার রিপোর্টে।

হাতে ডায়াল করলে এজেন্টের দিন কোথায় যায়?

আউটবাউন্ড টিমের এজেন্টরা দিনের অনেকটা সময় কথা না বলেই কাটান — নম্বর খোঁজেন, টাইপ করেন, তারপর রিং শুনে অপেক্ষা করেন। অনেক কলই কেউ ধরেন না, অনেকে থাকেন ব্যস্ত। এর হিসাব রাখা হয় Excel-এ বা খাতায়।

ডায়াল আর অপেক্ষায় সময় নষ্ট
প্রতিটি কলে নম্বর টাইপ, তারপর ২০–৩০ সেকেন্ড রিং। যে কল কেউ ধরেন না, তাতেও এজেন্টের সময় চলে যায়।
কল ব্যাক ভুলে যাওয়া
“পরে আবার কল করব” — লিস্ট বড় হলে কোন নম্বর বাকি, কোনটা দুবার হয়ে গেল, তার হিসাব থাকে না।
কে কী করল, জানা যায় না
কোন এজেন্ট কতগুলো কল করলেন, কতক্ষণ কথা হলো, কাস্টমার কী বললেন — রিপোর্ট বানাতে আলাদা খাটুনি।

অটো ডায়ালার কী?

অটো ডায়ালার হলো কল সেন্টারের এমন একটা সিস্টেম, যা আপনার দেওয়া নম্বরের লিস্ট থেকে নিজেই কল করে, আর কাস্টমার ফোন ধরলে কলটা একজন এজেন্টের সাথে কানেক্ট করে দেয়। এজেন্টের কাজ কথা বলা — নম্বর ডায়াল করা, লিস্টের হিসাব রাখা, না ধরলে আবার কল করা, এসব সিস্টেমই করে।

একজন ফ্রি এজেন্টের জন্য একটা কল। কিছু ডায়ালার এজেন্টের চেয়ে বেশি নম্বরে একসাথে কল করে; কাস্টমার ধরে দেখেন কথা বলার কেউ নেই। আমাদের অটো ডায়ালার কল করে শুধু তখনই, যখন একজন এজেন্ট ফ্রি — একে প্রগ্রেসিভ ডায়ালার বলে। তাই কাস্টমারকে অপেক্ষা করতে হয় খুব কম।

চার ধাপে অটো ডায়ালার চালু

  1. ১

    নম্বরের লিস্ট দিন

    ফোনবুক থেকে বেছে নিন বা CSV ফাইল আপলোড করুন। ভুল নম্বর আর একই নম্বর দুবার থাকলে নিজেই বাদ যায়।

  2. ২

    এজেন্ট গ্রুপ বাছুন

    যে গ্রুপের এজেন্টরা কল নেবেন, সেটা বেছে নিন। কাস্টমার কল পান সেই গ্রুপের নম্বর থেকে।

  3. ৩

    ক্যাম্পেইন চালু করুন

    এক ক্লিকে চালু। লাঞ্চ ব্রেকে থামিয়ে রাখুন, পরে আবার চালু করুন — যেখানে থেমেছিল সেখান থেকেই শুরু।

  4. ৪

    ফলাফল দেখুন

    কতগুলো নম্বর বাকি, কে ধরলেন, কোন এজেন্ট কথা বললেন, কতক্ষণ — আর প্রতিটি কলের রেকর্ডিং।

একটা কলের ভেতরে কী হয়

কাস্টমার আর এজেন্ট, দুজনেরই অপেক্ষা যেন যতটা সম্ভব কম হয় — সেভাবেই সাজানো।

এজেন্ট ফ্রি হলেই
গ্রুপের কোনো এজেন্ট ফ্রি হলে লিস্টের পরের নম্বরে কল যায়। কেউ ফ্রি না থাকলে নতুন কল যায় না।
দুই দিকে একসাথে রিং
কাস্টমারের ফোন আর এজেন্টের ফোন বাজে একই সময়ে। যিনি আগে ধরেন, তিনি অন্যজন ধরা পর্যন্ত অপেক্ষা করেন — এজেন্ট শোনেন রিং, কাস্টমার শোনেন হোল্ড মিউজিক।
দুজনেই ধরলে
কল কানেক্ট হয়ে যায়, কথা শুরু। পুরো কল রেকর্ড হয়।
কাস্টমার না ধরলে
ফোন না ধরলে, ব্যস্ত থাকলে বা কল না গেলে — ৫ মিনিট পর ওই নম্বরে আবার কল যায়, সব মিলিয়ে সর্বোচ্চ ৩ বার।
কথা শেষে
এজেন্ট ৩০ সেকেন্ড সময় পান — নোট লিখে নিতে বা একটু জিরিয়ে নিতে। তারপর পরের কল।

যা যা পাচ্ছেন

ক্যাম্পেইন তৈরি থেকে ফলাফল — সব এক ড্যাশবোর্ডে।

অটো ডায়ালার কোথায় কাজে লাগে

যেখানেই অনেক কাস্টমারকে ফোন করে কথা বলতে হয়।

ই-কমার্স অর্ডার কনফার্মেশন
পাঠানোর আগে ফোন করে অর্ডার আর ঠিকানা কনফার্ম করে নিন — ভুয়া অর্ডার আর ফেরত আসা পার্সেল কমে।
সেলস লিড
ফেসবুক অ্যাড বা ওয়েবসাইট থেকে আসা লিডকে দ্রুত কল — আগ্রহ ঠান্ডা হওয়ার আগেই।
কিস্তি ও বকেয়া আদায়
কিস্তির তারিখের আগে-পরে কাস্টমারের সাথে কথা বলুন, প্রতিটি কলের রেকর্ড থাকে।
রিনিউয়াল ও ফলো-আপ
প্যাকেজ, সাবস্ক্রিপশন বা পলিসির মেয়াদ শেষের আগে কল করে রিনিউ করান।
ভর্তি ও অ্যাপয়েন্টমেন্ট
কোচিং, স্কুল বা ক্লিনিকে যারা খোঁজ নিয়েছেন, তাদের কল করে ভর্তি বা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করুন।

কোনটা আপনার দরকার?

হাতে কল, ভয়েস এসএমএস আর অটো ডায়ালার — পাশাপাশি দেখুন।

হাতে ডায়ালভয়েস এসএমএসঅটো ডায়ালার
কাস্টমার কার সাথে কথা বলেনএজেন্টরেকর্ড করা মেসেজএজেন্ট
কাস্টমার প্রশ্ন করতে পারেন✓—✓
নম্বর খোঁজা আর টাইপ করাএজেন্ট করেন—সিস্টেম করে
না ধরলে আবার কলমনে রাখতে হয়—অটোমেটিক
রেকর্ডিং আর রিপোর্টআলাদা খাটুনি✓✓
সবচেয়ে ভালো যখনদিনে অল্প কয়েকটা কলঅনেককে একসাথে কিছু জানানোঅনেকের সাথে কথা বলা

নিজের সফটওয়্যার থেকে চালান — অটো ডায়ালার API

CRM বা নিজের সিস্টেম থেকেই ক্যাম্পেইন তৈরি করুন, নম্বর পাঠান, চালু-বন্ধ করুন, আর প্রতিটি কলের ফলাফল নিয়ে আসুন।

POSThttps://api.awajdigital.com/api/cc/campaigns

একটি রিকোয়েস্টে সর্বোচ্চ ১,০০০টি নম্বর; পরে আরও যোগ করা যায়। ফলাফল পড়ুন GET /api/cc/campaigns/:id/calls দিয়ে।

curl -X POST https://api.awajdigital.com/api/cc/campaigns \
  -H "Authorization: Bearer your_api_token_here" \
  -H "Accept: application/json" \
  -H "Content-Type: application/json" \
  -d '{
    "request_id": "crm-renewals-2026-10-001",
    "name": "October renewals",
    "group_id": 7,
    "phone_numbers": ["017XXXXXXXX", "018XXXXXXXX"]
  }'

অটো ডায়ালার API ডকুমেন্টেশন →

অটো ডায়ালারের খরচ

হার্ডওয়্যার বা সেটআপ ফি নেই। বিল হয় শুধু কাস্টমারের কলের, মিনিট হিসেবে।

অটো ডায়ালার নিয়ে সাধারণ প্রশ্ন

অটো ডায়ালার কী?
অটো ডায়ালার হলো এমন সফটওয়্যার, যা আপনার দেওয়া নম্বরের লিস্ট থেকে নিজেই একটার পর একটা কল করে। কাস্টমার ফোন ধরলে কলটা একজন ফ্রি এজেন্টের সাথে কানেক্ট করে দেয়। এজেন্টকে নম্বর খুঁজতে বা টাইপ করতে হয় না, কাকে আবার কল করতে হবে তা মনে রাখতেও হয় না — পরের কল নিজেই চলে আসে।
অটো ডায়ালার আর ভয়েস এসএমএসের পার্থক্য কী?
ভয়েস এসএমএসে কাস্টমার একটা রেকর্ড করা মেসেজ শোনেন, কথা বলার কেউ থাকে না। অটো ডায়ালারে কাস্টমার কথা বলেন আপনার এজেন্টের সাথে — প্রশ্ন করতে পারেন, অর্ডার কনফার্ম করতে পারেন, সমস্যার কথা বলতে পারেন। একসাথে অনেককে কিছু জানাতে ভয়েস এসএমএস, আর আলাপ দরকার হলে অটো ডায়ালার।
কাস্টমার ফোন ধরলেন, কিন্তু এজেন্ট ব্যস্ত — তখন কী হয়?
এমনটা খুব কম হয়, কারণ অটো ডায়ালার কল করে শুধু তখনই, যখন কোনো এজেন্ট ফ্রি থাকেন — আর কাস্টমার ও এজেন্টের ফোন বাজে একসাথে। এজেন্ট ধরতে দেরি করলে কাস্টমার হোল্ড মিউজিক শোনেন, আপনার সেট করা সময় পর্যন্ত (সাধারণত ২০ সেকেন্ড)। তার মধ্যেও কেউ না ধরলে কলটা শেষ হয়, আর নম্বরটা পরে আবার কল করা হয়।
কাস্টমার ফোন না ধরলে বা ব্যস্ত থাকলে?
নম্বরটা বাদ যায় না। ৫ মিনিট পর আবার কল যায়, সব মিলিয়ে সর্বোচ্চ ৩ বার। কোন নম্বর কতবার কল হলো আর শেষে কী হলো, সব রিপোর্টে থাকে।
অটো ডায়ালারের খরচ কত?
অটো ডায়ালার পাওয়া যায় Enterprise প্ল্যানে — মাসে ৳২,০০০। বিল হয় শুধু কাস্টমার যতক্ষণ লাইনে ছিলেন, ততক্ষণের — প্রতি মিনিট ৳০.৫৫। এজেন্টের কলের জন্য আলাদা কোনো খরচ নেই, আর কাস্টমার ফোন না ধরলে কোনো খরচই নেই।
এজেন্টরা কোথায় কল ধরেন?
কম্পিউটারের ব্রাউজারে এজেন্ট প্যানেল খুলে, অথবা আমাদের Android ডায়ালার অ্যাপে — দুটোতেই একসাথে রিং হয়, যেটায় সুবিধা সেটায় ধরুন। আলাদা ডেস্ক ফোন বা কোনো মেশিন লাগে না, তাই বাসা থেকেও কাজ করা যায়।
নম্বরের লিস্ট কীভাবে দেব?
ড্যাশবোর্ডের ফোনবুক থেকে বেছে নিন, CSV ফাইল আপলোড করুন (এক ফাইলে ১ লাখ পর্যন্ত নম্বর), অথবা API দিয়ে পাঠান। ভুল নম্বর আর একই নম্বর দুবার থাকলে সিস্টেম নিজেই বাদ দেয়। ক্যাম্পেইন চলার মধ্যেও নতুন নম্বর যোগ করা যায়। এখন শুধু বাংলাদেশের মোবাইল নম্বরে কল করা যায়।
কাস্টমার কোন নম্বর থেকে কল পান?
আপনার এজেন্ট গ্রুপের ডেডিকেটেড নম্বর থেকে — অচেনা কোনো নম্বর থেকে নয়। Enterprise প্ল্যানে ১টি ডেডিকেটেড নম্বর ফ্রি, অতিরিক্ত প্রতিটি মাসে ৳১৫০।
নিজের CRM বা সফটওয়্যার থেকে চালানো যায়?
হ্যাঁ। API দিয়ে ক্যাম্পেইন তৈরি, নম্বর যোগ, চালু করা, থামানো, বন্ধ করা আর প্রতিটি কলের ফলাফল (কে ধরলেন, কতক্ষণ কথা হলো, খরচ, রেকর্ডিং) আপনার সিস্টেমে নিয়ে আসা যায়।

এজেন্টের সময় যাক কথায়, ডায়ালে নয়।

আপনার টিমে কীভাবে চালাবেন, জানতে চান? আমাদের সাথে কথা বলুন।