ভয়েস OTP

OTP পৌঁছে যাক সরাসরি কাস্টমারের কানে।

ভেরিফিকেশন কোড পাঠান ফোন কলে। ফোনে কোনো মেসেজ জমা থাকে না, তাই SMS পড়া ম্যালওয়্যার বা মেসেজ ফরওয়ার্ডিং অ্যাপ কোড পায় না। REST API দিয়ে কয়েক লাইনের কোডেই শুরু।

কেন SMS নয়, ভয়েস

SMS পড়া ম্যালওয়্যার, মেসেজ ফরওয়ার্ডিং অ্যাপ বা লক স্ক্রিনের নোটিফিকেশন — এসব পথে মেসেজের কোড চলে যেতে পারে অন্যের হাতে। ভয়েস কলে কোড লেখা অবস্থায় কোথাও থাকে না।

কোড চুরির ভয় নেই

কোড সরাসরি আমাদের সার্ভার থেকে কাস্টমারের কানে। মাঝখানে কোনো মেসেজ নেই, তাই মেসেজ পড়ে এমন অ্যাপ বা নোটিফিকেশন থেকে কোড ফাঁস হয় না।

ফোনে কোনো চিহ্ন থাকে না

কোড শুধু শোনা যায়, লেখা থাকে না। ডিভাইসে ম্যালওয়্যার থাকলেও পড়ার মতো কিছু খুঁজে পাবে না।

৩ সেকেন্ডে কানেক্ট

গড়ে ৩ সেকেন্ডের কম সময়ে কল কানেক্ট হয়। কাস্টমার অপেক্ষায় থাকে না।

বাংলা ও ইংরেজি ভয়েস

মানুষের মতো স্পষ্ট ভয়েসে কোড শোনান — বাংলা বা ইংরেজিতে।

যেকোনো ফোনে চলে

স্মার্টফোন লাগে না — বাটন ফোনেও একইভাবে কাজ করে।

রিপোর্ট ও অ্যানালিটিক্স

ডেলিভারি রেট, অ্যানসার রেট, কলের দৈর্ঘ্য — সব ট্র্যাক করুন। ডিটেইল রিপোর্ট API দিয়ে export করা যায়।

৯৯.৯%ডেলিভারি রেট
<৩ সে.গড় কানেক্ট টাইম
৯৮%অ্যানসার রেট
২৪/৭API আপটাইম

তিন ধাপে শুরু

  1. ১

    ভয়েস তৈরি করুন

    ড্যাশবোর্ডে ভয়েস মেসেজ বানান, OTP কোডের অংশে digit mode চালু করুন। ভয়েস অ্যাপ্রুভ হলেই ব্যবহার করতে পারবেন।

  2. ২

    API কল করুন

    একটা POST রিকোয়েস্টেই OTP পাঠান। যেকোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক থেকে — HTTP পেলেই হলো।

  3. ৩

    কাস্টমার কল পায়

    কয়েক সেকেন্ডে কল গিয়ে কোড শোনানো হয়। ডেলিভারি স্ট্যাটাস দেখুন API বা ড্যাশবোর্ডে, লাইভ।

যেখানে লাগবে

যে অ্যাপে ফোন নম্বর যাচাই বা অথেনটিকেশন দরকার, সেখানেই ভয়েস OTP।

সাইন-আপ ভেরিফিকেশন
রেজিস্ট্রেশনের সময়ই ফোন নম্বর যাচাই করুন — ফেক অ্যাকাউন্ট আটকাবে, আর নিশ্চিত হবেন নম্বরটা আসল।
পেমেন্ট ভেরিফিকেশন
বড় লেনদেনের আগে ভয়েস কলে বাড়তি একবার যাচাই করে নিন।
পাসওয়ার্ড রিসেট
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সময় কাস্টমারের নম্বর যাচাই করুন, যাতে অন্য কেউ ঢুকতে না পারে।
2FA / MFA
লগইনে পাসওয়ার্ডের পর দ্বিতীয় ধাপ হিসেবে ভয়েস কলে কোড দিন।
ই-কমার্স অর্ডার
ক্যাশ অন ডেলিভারি অর্ডার ভয়েস কলে কনফার্ম করুন — ভুয়া অর্ডার কমে।
ব্যাংকিং ও ফিনটেক
লোন আবেদন, অ্যাকাউন্ট খোলা আর ঝুঁকিপূর্ণ লেনদেন সুরক্ষিত করুন।

কয়েক লাইনের কোডেই শুরু

সহজ REST API — JavaScript, Python, PHP, Java, Go, Ruby, C# যা থেকেই কল করুন।

POSThttps://api.awajdigital.com/api/broadcasts/otp

Bearer token দিয়ে authenticate করুন। রেসপন্সে পাওয়া broadcast.id দিয়ে ডেলিভারি ট্র্যাক করা যায়।

curl -X POST https://api.awajdigital.com/api/broadcasts/otp \
  -H "Authorization: Bearer your_api_token_here" \
  -H "Content-Type: application/json" \
  -d '{
    "request_id": "unique_request_id_123",
    "voice": "your_voice_name",
    "sender": "8801234567890",
    "phone_number": "019XXXXXXXX",
    "otp_code": "1234"
  }'

কোড অটোমেটিক expire হয়, কল encrypted, আর ডেলিভারির পর সার্ভারে কোনো ডেটা জমা থাকে না। কেউ কল না ধরলে ৩ বার পর্যন্ত অটোমেটিক retry হয়; চাইলে ভয়েস ব্যর্থ হলে SMS fallback-ও চালু করতে পারেন।

WordPress, WooCommerce আর Laravel প্লাগিন শীঘ্রই আসছে। অন্য প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশন দরকার? hello@awajdigital.com-এ মেইল করুন →

সহজ প্রাইসিং

Starter আর Growth — দুটি প্ল্যানেই ভয়েস OTP-এর রেট একই: প্রতি মিনিট ৳০.৫৫।

Starter

৳০.৫৫ /মিনিট

মাসিক ফি নেই — যত মিনিট ব্যবহার, ততটুকুই বিল। শেয়ার্ড সেন্ডার নম্বর।

  • REST API অ্যাক্সেস
  • মাসিক কমিটমেন্ট নেই
  • রিয়েল-টাইম ডেলিভারি রিপোর্ট
  • শেয়ার্ড সেন্ডার নম্বর
ফ্রি শুরু করুন

সাধারণ প্রশ্ন

ভয়েস OTP নিরাপদ কেন?
কোড যায় ফোন কলে, মেসেজে নয়। তাই SMS পড়া ম্যালওয়্যার, মেসেজ ফরওয়ার্ডিং অ্যাপ বা লক স্ক্রিনের নোটিফিকেশন থেকে কোড ফাঁস হয় না — ডিভাইসে কোনো লেখা চিহ্ন থাকে না। তবে কোনো OTP পদ্ধতিই সব ঝুঁকি দূর করে না: কেউ SIM swap করে নম্বর দখল করলে কলও তার কাছেই যাবে, তাই বড় লেনদেনে অতিরিক্ত যাচাই রাখুন।
কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে?
HTTP রিকোয়েস্ট পাঠাতে পারলেই হলো — JavaScript, Python, PHP, Java, Go, Ruby, C# সব থেকেই। জনপ্রিয় ল্যাঙ্গুয়েজের কোড উদাহরণ API ডকুমেন্টেশনে পাবেন।
নিজের ভয়েস মেসেজ বানাবো কীভাবে?
ড্যাশবোর্ডে ভয়েস তৈরি করুন, OTP কোডের অংশে digit mode রাখুন। প্রতিটি ভয়েসের unique নাম থাকে, API-তে সেই নামই ব্যবহার হয়। ব্যবহারের আগে ভয়েস অ্যাপ্রুভ হতে হয়।
কল কেউ না ধরলে?
কেউ কল না ধরলে সিস্টেম নিজেই আবার কল করে — ৩ বার পর্যন্ত। ডেলিভারি স্ট্যাটাস API-তেই পাবেন, আর চাইলে SMS fallback চালু করা যায়।

কাস্টমারের অ্যাকাউন্ট, আজ থেকেই নিরাপদ।

মাত্র ২০ টাকা রিচার্জ করেই শুরু করা যায়।