ভয়েস সার্ভে

কল করেই জানুন
কাস্টমারের মনের কথা।

একসাথে হাজারো নম্বরে সার্ভে কল পাঠান। কাস্টমার ফোনের ১, ২, ৩ বাটন চেপেই উত্তর দেন — ইন্টারনেট বা অ্যাপ কিছুই লাগে না। উত্তর আসার সাথে সাথেই রিপোর্ট দেখবেন ড্যাশবোর্ডে।

সার্ভের জন্য যা যা লাগে

প্রশ্ন বানানো থেকে রিপোর্ট ডাউনলোড — সব এক জায়গায়।

ভিজ্যুয়াল সার্ভে বিল্ডার

ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করে প্রশ্ন সাজান। কোডিং জানা লাগে না — মিনিটের মধ্যেই সার্ভে তৈরি।

নানা রকম প্রশ্ন

মাল্টিপল চয়েস, রেটিং (১–৫), হ্যাঁ/না, মুখে বলা উত্তর রেকর্ড — চাইলে মাঝে শুধু কোনো তথ্য শোনানোর মেসেজও রাখা যায়।

উত্তর অনুযায়ী প্রশ্ন

কাস্টমার কী উত্তর দিলেন, সেই অনুযায়ী পরের প্রশ্ন বদলে যায়। অদরকারি প্রশ্ন কাউকে শুনতে হয় না।

রেডি টেমপ্লেট

কাস্টমার স্যাটিসফ্যাকশন, NPS, মার্কেট রিসার্চ, এমপ্লয়ি ফিডব্যাক — বানানো টেমপ্লেট থেকে সরাসরি শুরু করুন।

রিয়েল-টাইম অ্যানালিটিক্স

কল চলার সময়ই ড্যাশবোর্ডে দেখুন কতজন উত্তর দিলেন, কতজন পুরো সার্ভে শেষ করলেন।

রিপোর্ট এক্সপোর্ট

CSV, Excel বা PDF-এ পুরো রিপোর্ট ডাউনলোড করুন — প্রত্যেকে কী উত্তর দিয়েছেন, সেটাসহ।

Webhook নোটিফিকেশন

সার্ভে শেষ হলেই রিয়েল-টাইম কলব্যাক — কলের duration, উত্তর আর স্ট্যাটাস সরাসরি আপনার সিস্টেমে।

লাইভ এজেন্ট ট্রান্সফার

কাস্টমার চাইলে সার্ভের মাঝেই কল চলে যায় আপনার সাপোর্ট টিমের কাছে।

৭৮%গড় রেসপন্স রেট
২.৪xSMS-এর চেয়ে বেশি রেসপন্স
<৫ সেকেন্ডগড় রেসপন্স টাইম

তিন ধাপে সার্ভে চালু

  1. ১

    সার্ভে তৈরি করুন

    ভিজ্যুয়াল বিল্ডারে প্রশ্ন সাজান — টেমপ্লেট থেকে শুরু করুন বা একদম নতুন করে বানান। প্রশ্নগুলো বাংলা বা ইংরেজিতে নিজেই রেকর্ড করে নিন।

  2. ২

    নম্বর আপলোড করুন

    Excel বা CSV ফাইলে নম্বরের লিস্ট আপলোড করুন। ভুল নম্বর আর একই নম্বর দুবার থাকলে সিস্টেম নিজেই বাদ দেয়।

  3. ৩

    চালু করে দিন

    এক ক্লিকেই সার্ভে শুরু। কে কী উত্তর দিচ্ছেন, ড্যাশবোর্ডে লাইভ দেখুন।

কোন কোন কাজে লাগে

যেখানেই মানুষের মতামত দরকার, সেখানেই ভয়েস সার্ভে।

কাস্টমার স্যাটিসফ্যাকশন
কেনার পর কাস্টমার খুশি কিনা, সার্ভিস কেমন লাগল, NPS সার্ভে।
মার্কেট রিসার্চ
প্রোডাক্ট নিয়ে মতামত, ব্র্যান্ড নিয়ে মানুষের ধারণা, প্রতিযোগীদের সাথে তুলনা — গ্রাম-শহর সবার কাছে পৌঁছান।
এমপ্লয়ি ফিডব্যাক
নাম-পরিচয় ছাড়া কর্মীদের মতামত, চাকরি ছাড়ার সময়ের ফিডব্যাক, HR সার্ভে।
রাজনৈতিক জরিপ
জনমত জরিপ, ভোটাররা কী ভাবছেন জানা, প্রচারণা কতটা কাজ করছে দেখা।
হেলথকেয়ার
রোগীর মতামত, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম, ওষুধ ঠিকমতো খাচ্ছেন কিনা খোঁজ নেওয়া।
শিক্ষা
অভিভাবক আর শিক্ষার্থীদের মতামত, কোর্স কেমন লাগল, প্রতিষ্ঠানের নিজস্ব জরিপ।

উত্তর আসার সাথে সাথেই রিপোর্ট

কল চলার সময়ই ড্যাশবোর্ডে জমা হতে থাকে সব তথ্য। সার্ভে শেষ হওয়ার অপেক্ষা করতে হয় না।

ডেভেলপারদের জন্য API

সহজ REST API দিয়ে নিজের সফটওয়্যার থেকেই সার্ভে তৈরি ও ম্যানেজ করুন।

POSThttps://api.awajdigital.com/api/surveys

টেমপ্লেট আর নম্বরের তালিকা পাঠিয়ে এক কলেই সার্ভে ক্যাম্পেইন তৈরি। রেসপন্সে পাবেন survey.id, যা দিয়ে পরে উত্তর ট্র্যাক করা যায়।

curl -X POST https://api.awajdigital.com/api/surveys \
  -H "Authorization: Bearer your_api_token_here" \
  -H "Accept: application/json" \
  -H "Content-Type: application/json" \
  -d '{
    "request_id": "unique_survey_request_123",
    "template_name": "customer_satisfaction_survey",
    "sender": "8801234567890",
    "phone_numbers": ["019XXXXXXXX", "018XXXXXXXX", "017XXXXXXXX"]
  }'

পুরো API ডকুমেন্টেশন →

প্রাইসিং

ভয়েস সার্ভে পাবেন Growth প্ল্যানে। সেটআপ ফি নেই, লুকানো চার্জ নেই — খরচ শুধু সফল কলগুলোর।

Starter

ফ্রি

বেসিক ভয়েস ব্রডকাস্টিং, প্রতি মিনিট ৳০.৫৫। ভয়েস সার্ভে এই প্ল্যানে নেই।

  • ভয়েস ব্রডকাস্টিং
  • শেয়ার্ড সেন্ডার নম্বর
  • রিয়েল-টাইম অ্যানালিটিক্স
ফ্রি শুরু করুন

কাস্টমারের মতামত, সরাসরি তাদের মুখ থেকে।

মাত্র ২০ টাকা রিচার্জ করেই শুরু করা যায়।