কাস্টমারের সাথে কথা বলার
সব উপায়।
ভয়েস ব্রডকাস্টিং, সার্ভে, কল সেন্টার — যোগাযোগের যে সমাধানই দরকার হোক, সব পাবেন এক ড্যাশবোর্ডে। যেটা আপনার দরকার, সেটা দিয়েই শুরু করুন।
ভয়েস ব্রডকাস্টিং
একসাথে হাজারো ফোনে আপনার রেকর্ড করা কণ্ঠবার্তা পাঠান। অফার, আপডেট বা রিমাইন্ডার — মিনিটের মধ্যেই কাস্টমারের কানে।
- এক ক্লিকে হাজারো কল — নিজের কণ্ঠে রেকর্ড করুন বা অডিও ফাইল আপলোড করুন।
- সহজ কন্টাক্ট আপলোড — CSV বা Excel ফাইলই যথেষ্ট, ডুপ্লিকেট নিজেই বাদ পড়ে।
- স্মার্ট শিডিউলিং — কাস্টমার ফ্রি থাকে এমন সময়ে কল পৌঁছে যায়।
- সব অপারেটরে ডেলিভারি — Grameenphone, Robi, Airtel, Banglalink, Teletalk — ৯৯.৯% ডেলিভারি রেট।
- লাইভ রিপোর্ট — কে কল ধরল, কতক্ষণ শুনল, সব রিয়েল-টাইমে।
মিনিট প্রতি মাত্র ৳০.৫৫ · সেটআপ ফি নেই
শুরু করুন →
ভয়েস সার্ভে
কল করেই কাস্টমারের মতামত নিন। কিপ্যাডে ১, ২, ৩ চাপলেই উত্তর জমা হয় — ইন্টারনেট লাগে না, অ্যাপ লাগে না।
- ভিজ্যুয়াল বিল্ডার — ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করে প্রশ্ন সাজান, কোডিং লাগে না।
- প্রশ্নের নানা ধরন — মাল্টিপল চয়েস, রেটিং, হ্যাঁ/না, এমনকি ভয়েস রেকর্ডিং।
- স্মার্ট ব্রাঞ্চিং — আগের উত্তর অনুযায়ী বদলে যায় পরের প্রশ্ন।
- রেডি টেমপ্লেট — কাস্টমার স্যাটিসফ্যাকশন, NPS, মার্কেট রিসার্চ — সরাসরি শুরু করুন।
- রিয়েল-টাইম রিপোর্ট — উত্তর আসা মানেই রিপোর্ট তৈরি, CSV/Excel এক্সপোর্টসহ।
Growth প্ল্যানে পাবেন
আরও জানুন →
কল সেন্টার
কাস্টমার চাইলে কল সরাসরি চলে যায় আপনার লাইভ এজেন্টের কাছে। কিউ, রেকর্ডিং আর মনিটরিং — সব এক ড্যাশবোর্ডে।
- লাইভ এজেন্ট — মেশিন নয়, সরাসরি মানুষের সাথে কথা।
- কল কিউ ও রাউটিং — কোন এজেন্ট ফ্রি, কল যায় তার কাছেই।
- কল রেকর্ডিং — প্রতিটা কল জমা থাকে, দরকারে আবার শুনুন।
- লাইভ মনিটরিং — কে কোন কলে আছে, ড্যাশবোর্ডেই দেখুন।
আরও কয়েকটা দরকারি সেবা
ভয়েস OTP
SMS-এর ঝুঁকি ছাড়া ফোন কলে ভেরিফিকেশন কোড পাঠান। কোড শুধু শোনা যায়, ফোনে লেখা থাকে না — তাই চুরির পথও নেই।
- Interception-প্রুফ — SIM swap বা SMS পড়া ম্যালওয়্যার কিছুই পায় না।
- সহজ ইন্টিগ্রেশন — REST API দিয়ে কয়েক লাইনের কোডেই চালু।
- দ্রুত ডেলিভারি — গড়ে ৩ সেকেন্ডে কল কানেক্ট হয়।
- যেকোনো ফোনে চলে — বাংলা ও ইংরেজি কণ্ঠ, ফিচার ফোনেও একইভাবে।
মিনিট প্রতি মাত্র ৳০.৫৫
আরও জানুন →
লাইভ এজেন্ট ট্রান্সফার
সার্ভে চলার মাঝেই কাস্টমার মানুষের সাথে কথা বলতে চাইলে? একটা চাপে কল চলে যায় আপনার সাপোর্ট টিমের কাছে। এটা ভয়েস সার্ভেরই ফিচার — আলাদা কিছু কিনতে হয় না।
- যেকোনো প্রশ্নে অপশন — কোন প্রশ্নের পর ট্রান্সফার দেবেন, আপনিই ঠিক করুন।
- মুহূর্তেই ট্রান্সফার — কাস্টমার কিপ্যাড চাপলেই কল এজেন্টের কাছে।
- কনটেক্সটসহ কল — এজেন্ট আগেই দেখে নেয় কাস্টমার কী কী উত্তর দিয়েছে।
- আলাদা রিপোর্ট — কতটা কল ট্রান্সফার হল, কী নিয়ে কথা হল।
ভয়েস সার্ভের সাথেই পাবেন — Growth প্ল্যানে
ভয়েস সার্ভে দেখুন →
পুশ টু কল শীঘ্রই আসছে
ওয়েবসাইটের ভিজিটর এক ক্লিকে কলের রিকোয়েস্ট করবে — আর সাথে সাথেই বাজবে আপনার এজেন্টের ফোন। ভিজিটর ব্রাউজার ছাড়ার আগেই কথা শুরু।
- একটা বাটনই যথেষ্ট — ওয়েবসাইটে বাটন বসান, ক্লিক মানেই কল রিকোয়েস্ট।
- অটো কানেক্ট — সিস্টেম নিজেই ভিজিটরকে কল করে এজেন্টের সাথে জোড়া লাগায়।
- লিড হারাবে না — আগ্রহ থাকতে থাকতেই কথা বলুন।
এই ফিচারটা এখন তৈরি হচ্ছে — চালু হলেই জানিয়ে দেওয়া হবে
কোনটা দিয়ে শুরু করবেন, ভাবতে পারছেন না?
ফ্রি অ্যাকাউন্ট খুলে নিজেই দেখে নিন — মাত্র ২০ টাকা খরচেই শুরু করতে পারবেন।