প্রত্যেকের জন্য একটা QR
ড্যাশবোর্ডে নাম আর পরিবারের নম্বরের লিস্ট দিন। প্রত্যেকের জন্য আলাদা QR তৈরি হয় — আইডি কার্ডে প্রিন্ট করে দিন। কার্ডে কোনো নম্বর থাকে না।
যে কেউ স্ক্যান করেন
ফোনের ক্যামেরায় QR স্ক্যান করলেই একটা পেজ খোলে — নাম, ছবি আর একটা কল বাটন। কোনো অ্যাপ লাগে না।
এক ট্যাপে কল
“পরিবারে কল করুন” বাটনে ট্যাপ করলেই কল শুরু, ব্রাউজার থেকেই। নম্বর টাইপ করতে হয় না।
নম্বর থাকে গোপন
কোন নম্বরে কল যাবে, তা জানে শুধু AwajDigital-এর সিস্টেম। যিনি কল করছেন, তাঁর ফোনে নম্বরটা কোথাও আসে না।
পরিবারের ফোন বাজে
পরিবার কল পান স্কুলের নম্বর থেকে — সাধারণ ফোন কলের মতোই। কথা হয়, আর পুরো কল রেকর্ড থাকে।
QR কোডে কল · Number Masking
নম্বর মাস্কিং — পার্সোনাল নম্বর
পার্সোনালই থাকুক।
নিজের নম্বরের বদলে দিন একটা QR কোড বা লিংক। যে কেউ স্ক্যান করে এক ট্যাপে কল করতে পারবেন — কিন্তু নম্বরটা কখনো দেখবেন না।
- কোনো অ্যাপ লাগে না
- নম্বর টাইপ করতে হয় না
- নম্বর কখনো দেখা যায় না
আইডি কার্ডে QR — বিপদে যে কেউ শিক্ষার্থীর পরিবারকে কল করতে পারেন, পরিবারের নম্বর না জেনেই।
নম্বর একবার দিলে, আর ফেরানো যায় না
কার্ডে, পোস্টারে বা গাড়ির কাচে নম্বর লিখে দিলেই সেটা চলে যায় সবার হাতে — যাঁর দরকার, যাঁর দরকার নেই, তাঁদের কাছেও।
- অসময়ে কল, অচেনা মেসেজ
- বিজ্ঞাপন শেষ হলেও কল থামে না। রাত-বিরাতে ফোন, WhatsApp-এ অচেনা মানুষের মেসেজ।
- নম্বর বদলানোই একমাত্র উপায়
- একবার ছড়িয়ে গেলে নম্বর আর ফেরানো যায় না। সিম বদলালে চেনা মানুষদের সাথেও যোগাযোগে ঝামেলা।
- নম্বর না দিলে, জরুরি কলও আসে না
- আবার নম্বর লুকিয়ে রাখলে দরকারের সময় কেউ যোগাযোগ করতে পারেন না — যেমন বিপদে পড়া কোনো শিক্ষার্থীর পরিবারের সাথে।
নম্বর মাস্কিং কী?
নম্বর মাস্কিং (Number Masking) — অনেকে বলেন কল মাস্কিং — মানে, কথা হয় ঠিকই, কিন্তু যিনি কল করছেন, তিনি নম্বরটা দেখেন না। নম্বরের বদলে আপনি দেন একটা QR কোড বা লিংক। সেটা দিয়ে শুধু কল করা যায়, নম্বর বের করা যায় না।
নম্বর থাকে শুধু আমাদের সিস্টেমে। কোন নম্বরে কল যাবে, তা QR-এ, লিংকে বা পেজে লেখা থাকে না — কল কানেক্ট হওয়ার সময় সিস্টেম নিজেই সেটা খুঁজে নেয়। তাই কেউ চাইলেও নম্বরটা পাবেন না, আর অন্য কোনো নম্বরে কল ঘুরিয়েও দিতে পারবেন না।
স্ক্যান করুন, ট্যাপ করুন, কথা বলুন।
একটা স্কুলের আইডি কার্ড দিয়েই দেখুন — শুরু থেকে শেষ পর্যন্ত কী হয়।
তিনভাবে কল নিন
একই লিংক — যেখানে আপনার মানুষজন আছেন, সেখানেই দিন।
QR কোড
আইডি কার্ড, পোস্টার, স্টিকার, প্যাকেট বা ভিজিটিং কার্ডে প্রিন্ট করুন। স্ক্যান করলেই কলের পেজ খোলে।
লিংক
SMS, WhatsApp, ফেসবুক বা ইমেইলে লিংকটা পাঠান। ট্যাপ করলেই একই কলের পেজ।
ওয়েবসাইটের কল বাটন
এক লাইনের কোড বসালেই সাইটে “কল করুন” বাটন। ভিজিটর নিজের নম্বর না দিয়েই সরাসরি কথা বলেন। ক্লিক-টু-কল দেখুন →
কোথায় কাজে লাগে
যেখানেই মানুষকে কল করার সুযোগ দিতে চান, কিন্তু নম্বর দিতে চান না।
- স্কুল, মাদরাসা ও কলেজ
- শিক্ষার্থী বা শিক্ষকের আইডি কার্ডে QR। বিপদে যে কেউ পরিবারকে কল করতে পারেন — কার্ডে পরিবারের নম্বর ছাপাতে হয় না।
- গাড়ির কাচে স্টিকার
- “গাড়ি সরাতে স্ক্যান করুন।” গাড়ি পথ আটকালে মানুষ মালিককে কল করেন, কাচে নম্বর লিখে রাখতে হয় না।
- টু-লেট, প্রপার্টি আর বিজ্ঞাপন
- পোস্টারে বা অনলাইন বিজ্ঞাপনে নম্বরের বদলে QR বা লিংক। ভাড়া হয়ে গেলে লিংক বন্ধ — কলও বন্ধ।
- ওয়েবসাইট
- ভিজিটর সাইট থেকেই আপনার হটলাইনে কল করেন — নিজের নম্বর না দিয়েই, তাই মার্কেটিং কলের ভয়ও নেই। আপনার IVR চলে আগের মতোই।
- প্রোডাক্টের প্যাকেট ও ওয়ারেন্টি কার্ড
- QR স্ক্যান করলেই সাপোর্ট টিমের সাথে কথা — কাস্টমারকে নম্বর খুঁজতে হয় না।
- ডাক্তার, আইনজীবী ও টিউটর
- চেম্বারের কার্ডে বা নোটিশে QR। কল আসে, কিন্তু ব্যক্তিগত নম্বর সবার কাছে যায় না।
- ব্যাগ, চাবি বা পোষা প্রাণীর ট্যাগ
- হারানো জিনিস যিনি খুঁজে পান, তিনি QR স্ক্যান করে সরাসরি মালিককে কল করতে পারেন।
সবকিছু আপনার হাতে
কে কল করতে পারবেন, কতদিন, কতক্ষণ — ঠিক করবেন আপনি।
- এক ক্লিকে বন্ধ-চালু — দরকার না থাকলে লিংক বন্ধ করে দিন, তার QR আর লিংক সঙ্গে সঙ্গে কাজ করা বন্ধ করে।
- কার্ড হারালে নতুন কোড — পুরোনো QR আর কাজ করে না, শুধু নতুনটা প্রিন্ট করে নিন।
- মেয়াদ সেট করুন — নির্দিষ্ট তারিখের পর লিংক নিজেই বন্ধ হয়ে যায় — মেলা, ইভেন্ট বা ভাড়ার বিজ্ঞাপনের জন্য।
- কলের সীমা — একটা লিংকে ঘণ্টায় কতগুলো কল আর একটা কল কতক্ষণ চলবে, তার সীমা থাকে — কেউ বারবার কল করে বিরক্ত করতে পারেন না।
- একসাথে অনেক লিংক — CSV ফাইল থেকে এক বারে ১,০০০টা পর্যন্ত, সাথে প্রিন্টের জন্য A4 QR শিট।
- নিজের মতো করে পেজ — নাম, ছবি, লোগো, বাটনের লেখা, রং, আর বাংলা বা English।
- কল যায় আপনার নম্বর থেকে — যাঁর কাছে কল যায়, তিনি দেখেন আপনার প্রতিষ্ঠানের ডেডিকেটেড নম্বর।
- প্রতিটি কল রেকর্ড — প্রতিটি লিংকের কল হিস্ট্রি: কখন, কতক্ষণ, খরচ আর রেকর্ডিং।
নম্বর লিখে দেওয়া, নাকি নম্বর মাস্কিং?
| নম্বর লিখে দেওয়া | নম্বর মাস্কিং | |
|---|---|---|
| ব্যক্তিগত নম্বর সবাই দেখেন | হ্যাঁ | না |
| কল করতে নম্বর টাইপ করতে হয় | হ্যাঁ | না — এক ট্যাপে কল |
| দরকার শেষে কল বন্ধ করা | নম্বর বদলাতে হয় | এক ক্লিকে |
| কে কখন কল করলেন, রেকর্ডিং | — | ✓ |
| কলের খরচ | যিনি কল করেন | যিনি লিংক দেন |
শীঘ্রই আসছে
নম্বর মাস্কিংয়ের পরের ধাপ — এখন তৈরি হচ্ছে।
কল লিংক API শীঘ্রই
নিজের সফটওয়্যার থেকেই লিংক তৈরি, বন্ধ-চালু আর কল হিস্ট্রি — ড্যাশবোর্ডে না ঢুকেই।
ডায়নামিক কল লিংক শীঘ্রই
কুরিয়ার আর ডেলিভারি কোম্পানির জন্য: প্রতিটি ডেলিভারির জন্য তখনই একটা লিংক তৈরি হবে। রাইডার কাস্টমারকে কল করবেন, কিন্তু কাস্টমারের নম্বর দেখবেন না।
আগ্রহী হলে আগে থেকেই আমাদের জানিয়ে রাখুন →
নম্বর মাস্কিংয়ের খরচ
আলাদা কোনো চার্জ নেই — কলের রেট সাধারণ, যতক্ষণ কথা হয় ততক্ষণের।
Enterprise
৳২,০০০ /মাস
মোবাইল নম্বরে কল গেলে প্রতি মিনিট ৳০.৫৫। কেউ না ধরলে কোনো খরচ নেই।
- নম্বর মাস্কিং ও ক্লিক-টু-কল
- কল সেন্টার ও অটো ডায়ালার
- ১টি ডেডিকেটেড নম্বর ফ্রি — অতিরিক্ত প্রতিটি ৳১৫০/মাস
- প্রায়োরিটি সাপোর্ট
নম্বর মাস্কিং নিয়ে সাধারণ প্রশ্ন
- নম্বর মাস্কিং কী?
- নম্বর মাস্কিং মানে, ফোনে কথা হয় ঠিকই, কিন্তু যিনি কল করছেন তিনি অপর পাশের নম্বরটা দেখেন না। আপনি একটা নম্বর সেট করেন, আর তার বদলে পান একটা QR কোড বা লিংক। কেউ সেটা দিয়ে কল করলে কল যায় ওই নম্বরে — কিন্তু নম্বরটা QR, লিংক বা পেজের কোথাও লেখা থাকে না।
- যিনি কল করবেন, তাঁর কী লাগবে?
- ইন্টারনেট আছে এমন একটা স্মার্টফোন বা কম্পিউটার। QR স্ক্যান করলে ব্রাউজারে একটা পেজ খোলে, সেখানে কল বাটনে ট্যাপ করলেই কল। কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না, নম্বর টাইপ করতে হয় না, ফোনে ব্যালেন্সও লাগে না। প্রথমবার ব্রাউজার মাইক্রোফোনের পারমিশন চাইবে।
- যাঁর কাছে কল যায়, তিনি কোন নম্বর দেখেন?
- আপনার প্রতিষ্ঠানের ডেডিকেটেড নম্বর — যিনি কল করছেন তাঁর কোনো নম্বর নয়। একটা কথা মনে রাখবেন: ওই নম্বরে কেউ কল ব্যাক করলে কল আসে আপনার প্রতিষ্ঠানের লাইনে, যিনি স্ক্যান করে কল করেছিলেন তাঁর কাছে নয়।
- কোন নম্বরে কল পাঠানো যায়?
- বাংলাদেশের যেকোনো মোবাইল নম্বরে, অথবা আপনার নিজের হটলাইনে। হটলাইনে গেলে আপনার IVR মেনু চলে আগের মতোই।
- অনেক মানুষের জন্য আলাদা আলাদা QR লাগলে?
- CSV ফাইলে নাম আর নম্বরের লিস্ট দিন — এক বারে ১,০০০ জন পর্যন্ত। প্রত্যেকের জন্য আলাদা QR আর লিংক তৈরি হয়, আর প্রিন্টের জন্য A4 সাইজের QR শিট পাওয়া যায়।
- কার্ড হারিয়ে গেলে বা কেউ বিরক্ত করলে কী করব?
- ড্যাশবোর্ড থেকে এক ক্লিকে লিংকটা বন্ধ করুন, অথবা নতুন কোড নিন — পুরোনো QR সঙ্গে সঙ্গে কাজ করা বন্ধ করে, নতুনটা প্রিন্ট করে নিন। এমনিতেও একটা লিংকে ঘণ্টায় কতগুলো কল যাবে আর একটা কল কতক্ষণ চলবে, তার সীমা থাকে।
- কলের খরচ কে দেয়?
- যিনি লিংক তৈরি করেছেন — মানে আপনি। মোবাইল নম্বরে কল গেলে সাধারণ রেট, প্রতি মিনিট ৳০.৫৫; কেউ না ধরলে খরচ নেই। হটলাইনে গেলে লিংকের কলের আলাদা খরচ নেই, IVR থেকে ফরোয়ার্ড হওয়া কলের বিল হয় আগের মতোই। যিনি কল করছেন, তাঁর কোনো খরচ নেই — শুধু ইন্টারনেট লাগে।
- কল কি রেকর্ড হয়?
- হ্যাঁ, প্রতিটি কল রেকর্ড হয়। ড্যাশবোর্ডে প্রতিটি লিংকের কল হিস্ট্রি থাকে — কখন কল এল, কতক্ষণ কথা হলো, খরচ কত, আর রেকর্ডিং।
- QR স্ক্যান করার পর কল যাচ্ছে না — কেন?
- কিছু QR স্ক্যানার অ্যাপ আর Messenger-এর ভেতরের ব্রাউজার মাইক্রোফোন ব্লক করে রাখে। তখন পেজটাই বলে দেয় লিংকটা Chrome বা Safari-তে খুলতে। মাইক্রোফোনের পারমিশন বন্ধ থাকলে কীভাবে চালু করবেন, সেটাও পেজে দেখায়।
- কোন প্ল্যানে পাওয়া যায়?
- Enterprise প্ল্যানে — মাসে ৳২,০০০, সাথে কল সেন্টার আর অটো ডায়ালার। প্ল্যান নেওয়ার পর আমাদের জানালেই আপনার অ্যাকাউন্টে নম্বর মাস্কিং চালু করে দিই।
নম্বর নয়, QR দিন।
আপনার প্রতিষ্ঠানে কীভাবে কাজে লাগাবেন, জানতে চান? আমাদের সাথে কথা বলুন।