> Canonical: https://awajdigital.com/voice-survey

ভয়েস সার্ভে

# কল করেই জানুন  
কাস্টমারের মনের কথা।

একসাথে হাজারো নম্বরে সার্ভে কল পাঠান। কাস্টমার ফোনের ১, ২, ৩ বাটন চেপেই উত্তর দেন — ইন্টারনেট বা অ্যাপ কিছুই লাগে না। উত্তর আসার সাথে সাথেই রিপোর্ট দেখবেন ড্যাশবোর্ডে।

[শুরু করুন](https://dashboard.awajdigital.com/signup) · [কীভাবে কাজ করে দেখুন →](https://awajdigital.com/voice-survey#how-it-works)

## সার্ভের জন্য যা যা লাগে

প্রশ্ন বানানো থেকে রিপোর্ট ডাউনলোড — সব এক জায়গায়।

### ভিজ্যুয়াল সার্ভে বিল্ডার

ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করে প্রশ্ন সাজান। কোডিং জানা লাগে না — মিনিটের মধ্যেই সার্ভে তৈরি।

### নানা রকম প্রশ্ন

মাল্টিপল চয়েস, রেটিং (১–৫), হ্যাঁ/না, মুখে বলা উত্তর রেকর্ড — চাইলে মাঝে শুধু কোনো তথ্য শোনানোর মেসেজও রাখা যায়।

### উত্তর অনুযায়ী প্রশ্ন

কাস্টমার কী উত্তর দিলেন, সেই অনুযায়ী পরের প্রশ্ন বদলে যায়। অদরকারি প্রশ্ন কাউকে শুনতে হয় না।

### রেডি টেমপ্লেট

কাস্টমার স্যাটিসফ্যাকশন, NPS, মার্কেট রিসার্চ, এমপ্লয়ি ফিডব্যাক — বানানো টেমপ্লেট থেকে সরাসরি শুরু করুন।

### রিয়েল-টাইম অ্যানালিটিক্স

কল চলার সময়ই ড্যাশবোর্ডে দেখুন কতজন উত্তর দিলেন, কতজন পুরো সার্ভে শেষ করলেন।

### রিপোর্ট এক্সপোর্ট

CSV, Excel বা PDF-এ পুরো রিপোর্ট ডাউনলোড করুন — প্রত্যেকে কী উত্তর দিয়েছেন, সেটাসহ।

### Webhook নোটিফিকেশন

সার্ভে শেষ হলেই রিয়েল-টাইম কলব্যাক — কলের duration, উত্তর আর স্ট্যাটাস সরাসরি আপনার সিস্টেমে।

### লাইভ এজেন্ট ট্রান্সফার

কাস্টমার চাইলে সার্ভের মাঝেই কল চলে যায় আপনার সাপোর্ট টিমের কাছে।

**৭৮%**গড় রেসপন্স রেট

**২.৪x**SMS-এর চেয়ে বেশি রেসপন্স

**<৫ সেকেন্ড**গড় রেসপন্স টাইম

## তিন ধাপে সার্ভে চালু

1.  ### সার্ভে তৈরি করুন
    
    ভিজ্যুয়াল বিল্ডারে প্রশ্ন সাজান — টেমপ্লেট থেকে শুরু করুন বা একদম নতুন করে বানান। প্রশ্নগুলো বাংলা বা ইংরেজিতে নিজেই রেকর্ড করে নিন।
    
2.  ### নম্বর আপলোড করুন
    
    Excel বা CSV ফাইলে নম্বরের লিস্ট আপলোড করুন। ভুল নম্বর আর একই নম্বর দুবার থাকলে সিস্টেম নিজেই বাদ দেয়।
    
3.  ### চালু করে দিন
    
    এক ক্লিকেই সার্ভে শুরু। কে কী উত্তর দিচ্ছেন, ড্যাশবোর্ডে লাইভ দেখুন।
    

## কোন কোন কাজে লাগে

যেখানেই মানুষের মতামত দরকার, সেখানেই ভয়েস সার্ভে।

**কাস্টমার স্যাটিসফ্যাকশন** — কেনার পর কাস্টমার খুশি কিনা, সার্ভিস কেমন লাগল, NPS সার্ভে।

**মার্কেট রিসার্চ** — প্রোডাক্ট নিয়ে মতামত, ব্র্যান্ড নিয়ে মানুষের ধারণা, প্রতিযোগীদের সাথে তুলনা — গ্রাম-শহর সবার কাছে পৌঁছান।

**এমপ্লয়ি ফিডব্যাক** — নাম-পরিচয় ছাড়া কর্মীদের মতামত, চাকরি ছাড়ার সময়ের ফিডব্যাক, HR সার্ভে।

**রাজনৈতিক জরিপ** — জনমত জরিপ, ভোটাররা কী ভাবছেন জানা, প্রচারণা কতটা কাজ করছে দেখা।

**হেলথকেয়ার** — রোগীর মতামত, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম, ওষুধ ঠিকমতো খাচ্ছেন কিনা খোঁজ নেওয়া।

**শিক্ষা** — অভিভাবক আর শিক্ষার্থীদের মতামত, কোর্স কেমন লাগল, প্রতিষ্ঠানের নিজস্ব জরিপ।

## উত্তর আসার সাথে সাথেই রিপোর্ট

কল চলার সময়ই ড্যাশবোর্ডে জমা হতে থাকে সব তথ্য। সার্ভে শেষ হওয়ার অপেক্ষা করতে হয় না।

-   **লাইভ কল প্রগ্রেস** — কোন কল চলছে, কোনটা শেষ — সব লাইভ।
-   **প্রতিটি প্রশ্নের ফলাফল** — কোন প্রশ্নে কী উত্তর বেশি এসেছে।
-   **কমপ্লিশন রেট** — কতজন পুরো সার্ভে শেষ করলেন।
-   **মুখে বলা উত্তরের রেকর্ডিং** — কাস্টমার নিজের ভাষায় যা বলেছেন, সেটাই শুনুন।
-   **প্রত্যেকের আলাদা উত্তর** — চাইলে একজন একজন করে দেখুন।
-   **Excel/CSV ডাউনলোড** — পুরো রিপোর্ট নিজের কম্পিউটারে নিয়ে নিন।

## ডেভেলপারদের জন্য API

সহজ REST API দিয়ে নিজের সফটওয়্যার থেকেই সার্ভে তৈরি ও ম্যানেজ করুন।

**POST** https://api.awajdigital.com/api/surveys

টেমপ্লেট আর নম্বরের তালিকা পাঠিয়ে এক কলেই সার্ভে ক্যাম্পেইন তৈরি। রেসপন্সে পাবেন survey.id, যা দিয়ে পরে উত্তর ট্র্যাক করা যায়।

```
curl -X POST https://api.awajdigital.com/api/surveys \
  -H "Authorization: Bearer your_api_token_here" \
  -H "Accept: application/json" \
  -H "Content-Type: application/json" \
  -d '{
    "request_id": "unique_survey_request_123",
    "template_name": "customer_satisfaction_survey",
    "sender": "8801234567890",
    "phone_numbers": ["019XXXXXXXX", "018XXXXXXXX", "017XXXXXXXX"]
  }'
```

[পুরো API ডকুমেন্টেশন →](https://awajdigital.com/api-docs)

## প্রাইসিং

ভয়েস সার্ভে পাবেন Growth প্ল্যানে। সেটআপ ফি নেই, লুকানো চার্জ নেই — খরচ শুধু সফল কলগুলোর।

### Starter

ফ্রি

বেসিক ভয়েস ব্রডকাস্টিং, প্রতি মিনিট ৳০.৫৫। ভয়েস সার্ভে এই প্ল্যানে নেই।

-   ভয়েস ব্রডকাস্টিং
-   শেয়ার্ড সেন্ডার নম্বর
-   রিয়েল-টাইম অ্যানালিটিক্স

[ফ্রি শুরু করুন](https://dashboard.awajdigital.com/signup)

জনপ্রিয়

### Growth

৳৫০০ /মাস · প্রতি মিনিট ৳০.৫৫

ভয়েস সার্ভেসহ সব ফিচার। বেশিরভাগ সার্ভে এক মিনিটের মধ্যেই শেষ হয়।

-   **ভয়েস সার্ভে**
-   ভিজ্যুয়াল সার্ভে বিল্ডার
-   ডেডিকেটেড সেন্ডার নম্বর
-   রিপোর্ট এক্সপোর্ট (CSV/Excel)
-   প্রায়োরিটি সাপোর্ট

[Growth শুরু করুন](https://dashboard.awajdigital.com/signup)

## কাস্টমারের মতামত, সরাসরি তাদের মুখ থেকে।

মাত্র ২০ টাকা রিচার্জ করেই শুরু করা যায়।

[শুরু করুন](https://dashboard.awajdigital.com/signup) · [প্রাইসিং দেখুন →](https://awajdigital.com/pricing)
