> Canonical: https://awajdigital.com/click-to-call

ওয়েবসাইট কল বাটন · Click to Call

# ক্লিক-টু-কল — কথা হবে সাইট থেকেই,  
নম্বর থাকবে গোপন।

ওয়েবসাইটে একটা “কল করুন” বাটন বসান। ভিজিটর ক্লিক করলেই ব্রাউজার থেকে কথা বলেন আপনার হটলাইনে — তাঁর নম্বর আপনার কাছে আসে না, আর আপনার নম্বরও সাইটে লিখে রাখতে হয় না।

[শুরু করুন](https://dashboard.awajdigital.com/signup) · [কোডটা দেখুন →](https://awajdigital.com/click-to-call#code)

-   ভিজিটরের নম্বর লাগে না
-   আপনার নম্বরও গোপন
-   কম্পিউটার থেকেও কল

## নম্বরের ভয় — দুই দিকেই

ভিজিটর আগ্রহী, আপনিও কথা বলতে চান। কিন্তু নম্বর দেওয়া-নেওয়ার ঝামেলায় অনেক কল শুরুই হয় না।

**ভিজিটর ভাবেন: “নম্বর দিলেই মার্কেটিং কল”** — একবার কোনো কোম্পানিকে কল করলেই নম্বরটা চলে যায় তাদের লিস্টে — তারপর অফারের কল, SMS আর মেসেজ থামে না। তাই প্রশ্ন থাকলেও অনেকে কল না করে চলে যান।

**সাইটে লেখা নম্বর যে কেউ তুলে নেয়** — আপনার নম্বর সাইটে থাকলে সেটা পায় সবাই — বিজ্ঞাপনের কল আর স্প্যাম আসে সেখানেই।

**কম্পিউটার থেকে কল করা যায় না** — ডেস্কটপে নম্বরে ক্লিক করলে কিছুই হয় না। ভিজিটরকে ফোন বের করে নম্বর টাইপ করতে হয় — অনেকেই আর করেন না।

## ক্লিক-টু-কল কী?

ক্লিক-টু-কল (Click to Call) — অনেকে বলেন ক্লিক টু কল বাটন বা ওয়েব কল — হলো ওয়েবসাইটের একটা “কল করুন” বাটন। ভিজিটর ক্লিক করলেই ব্রাউজার থেকে, ইন্টারনেটে আপনার সাথে কথা বলেন — কোনো নম্বর দেখা, কপি করা বা ডায়াল করার দরকার হয় না।

**দুই দিকের নম্বরই থাকে গোপন।** ভিজিটরের ফোন নম্বর এই কলে লাগেই না, তাই আপনার হটলাইনে বা এজেন্টের কাছে ভিজিটরের কোনো নম্বর আসে না। আর কল কোথায় যাবে, তা লেখা থাকে শুধু আমাদের সিস্টেমে — সাইটের কোডে বা পেজে আপনার নম্বর থাকে না।

## চার ধাপে সাইটে কল বাটন

1.  ### লিংক তৈরি করুন
    
    ড্যাশবোর্ডে ঠিক করুন কল কোথায় যাবে — আপনার হটলাইনে, নাকি একটা মোবাইল নম্বরে।
    
2.  ### ওয়েবসাইট যোগ করুন
    
    আপনার সাইটের ঠিকানা লিখে দিন। বাটনটা শুধু সেই সাইটেই কাজ করবে।
    
3.  ### কোড বসান
    
    ড্যাশবোর্ড থেকে এক লাইনের কোড কপি করে সাইটে পেস্ট করুন। যেখানে কোড বসানো যায়, সেখানেই চলে।
    
4.  ### ভিজিটর ক্লিক করে কথা বলেন
    
    বাটনে ক্লিক করলে একটা ছোট প্যানেল খোলে, এক ক্লিকে কল — নিজের নম্বর দিতে হয় না। টাইমার, মিউট আর কল কাটার বাটন সেখানেই।
    

## কোডটা মাত্র এক লাইন

`</body>` ট্যাগের ঠিক আগে বসিয়ে দিন — পেজের নিচে ডান কোণে কল বাটন চলে আসবে। আপনার লিংকের কোডসহ পুরো লাইনটা ড্যাশবোর্ডে তৈরি থাকে, শুধু কপি করুন।

```
<script src="https://dashboard.awajdigital.com/sdk/amarvoice-call.js"
        data-link="YOUR_LINK_CODE" async></script>
```

### নিজের বাটন থেকে খুলতে চান?

কোণের বাটনটা না চাইলে `data-trigger`\-এ আপনার বাটনের সিলেক্টর দিন — সেই বাটনে ক্লিক করলেই প্যানেল খুলবে।

```
<button id="call-us">কল করুন</button>

<script src="https://dashboard.awajdigital.com/sdk/amarvoice-call.js"
        data-link="YOUR_LINK_CODE" data-trigger="#call-us" async></script>
```

## কল কোথায় যাবে, ঠিক করবেন আপনি

**আপনার হটলাইনে** — কল যায় আপনার নিজের নম্বরে, আর IVR মেনু চলে আগের মতোই — ভিজিটর মেনু থেকে বেছে নেন, কল ফরোয়ার্ড হয় আপনার সেট করা জায়গায়।

**একটা মোবাইল নম্বরে** — সেলস ম্যানেজার বা সাপোর্ট টিমের যেকোনো মোবাইল নম্বরে। তিনি কল পান আপনার প্রতিষ্ঠানের নম্বর থেকে — ভিজিটর তাঁর নম্বর দেখেন না, তিনিও ভিজিটরের নম্বর পান না।

## যা যা পাচ্ছেন

-   **ভিজিটরের নম্বর লাগে না** — কল হয় ব্রাউজার থেকে; যেখানে কল যায়, সেখানে ভিজিটরের কোনো নম্বর আসে না।
-   **আপনার নম্বরও গোপন** — কোন নম্বরে কল যাবে, তা সাইটের কোডে থাকে না, থাকে শুধু আমাদের সিস্টেমে।
-   **নিজের বাটন, নিজের ডিজাইন** — কোণের বাটনটা না চাইলে সাইটের যেকোনো বাটন বা লিংক থেকেই প্যানেল খুলুন।
-   **সাইট খুললেই মাইক্রোফোন চায় না** — পারমিশন চাওয়া হয় শুধু ভিজিটর প্যানেল খুললে; প্যানেল বন্ধ করলে মাইক্রোফোন ছেড়ে দেয়।
-   **নিজের মতো করে প্যানেল** — নাম, ছবি, লোগো, বাটনের লেখা, রং, আর বাংলা বা English।
-   **শুধু আপনার সাইটে কাজ করে** — অন্য কেউ আপনার কোড কপি করে নিজের সাইটে বসালে সেখান থেকে কল যাবে না।
-   **কলের সীমা** — ঘণ্টায় কতগুলো কল আর একটা কল কতক্ষণ চলবে, তার সীমা থাকে।
-   **মোবাইল আর কম্পিউটার** — Chrome, Safari, Edge — যেকোনো আধুনিক ব্রাউজারে।
-   **প্রতিটি কল রেকর্ড** — কল হিস্ট্রি, খরচ আর রেকর্ডিং ড্যাশবোর্ডে।

## কাদের সাইটে কাজে লাগে

যেখানেই ভিজিটর কেনার আগে একবার কথা বলে নিতে চান — কিন্তু নিজের নম্বর দিতে চান না।

**ই-কমার্স** — সাইজ, ডেলিভারি বা পেমেন্ট নিয়ে প্রশ্ন — নম্বর দেওয়ার ভয়ে যিনি কল করতেন না, তিনিও প্রোডাক্ট পেজ থেকেই জেনে নেন।

**রিয়েল এস্টেট ও প্রপার্টি** — ফ্ল্যাট বা প্লট দেখেই সেলস টিমের সাথে কথা — পরে একের পর এক কল আসার ভয় ছাড়াই।

**হাসপাতাল ও ক্লিনিক** — সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্টের জন্য সরাসরি হটলাইনে।

**স্কুল, কলেজ ও কোচিং** — ভর্তির খোঁজ নিতে ভিজিটর নিশ্চিন্তে এক ক্লিকে অফিসে কল করেন।

**সার্ভিস ও সাপোর্ট** — ইন্টারনেট, সফটওয়্যার বা যেকোনো সার্ভিস কোম্পানির সাপোর্ট পেজে কল বাটন।

## নম্বর লিখে রাখা, নাকি ক্লিক-টু-কল?

|  | সাইটে নম্বর লেখা | ক্লিক-টু-কল |
| --- | --- | --- |
| ভিজিটরের নম্বর আপনার কাছে যায় | হ্যাঁ | না |
| আপনার নম্বর সাইটে লেখা থাকে | হ্যাঁ | না |
| কম্পিউটার থেকে কল | — | ✓ |
| নম্বর কপি বা টাইপ করা | লাগে | লাগে না |
| কল যায় IVR-এ | ✓ | ✓ |
| রেকর্ডিং আর কল হিস্ট্রি | — | ✓ |
| কলের খরচ | ভিজিটরের | আপনার |

**একই লিংক, QR কোডেও।** যে লিংক আপনার সাইটে বাটন হয়ে বসে, সেটাই প্রিন্ট করা যায় QR কোড হিসেবে — কার্ড, পোস্টার বা প্যাকেটে। [নম্বর মাস্কিং দেখুন →](https://awajdigital.com/number-masking)

**শীঘ্রই আসছে: কল লিংক API।** নিজের সফটওয়্যার থেকেই লিংক তৈরি আর কল হিস্ট্রি — সাথে কুরিয়ার কোম্পানির জন্য ডায়নামিক কল লিংক। [বিস্তারিত →](https://awajdigital.com/number-masking#coming-soon)

## ক্লিক-টু-কলের খরচ

আলাদা কোনো চার্জ নেই — কলের রেট সাধারণ, যতক্ষণ কথা হয় ততক্ষণের।

### Enterprise

৳২,০০০ /মাস

মোবাইল নম্বরে কল গেলে প্রতি মিনিট ৳০.৫৫। কেউ না ধরলে কোনো খরচ নেই।

-   **ক্লিক-টু-কল ও নম্বর মাস্কিং**
-   কল সেন্টার ও অটো ডায়ালার
-   ১টি ডেডিকেটেড নম্বর ফ্রি — অতিরিক্ত প্রতিটি ৳১৫০/মাস
-   প্রায়োরিটি সাপোর্ট

[Enterprise শুরু করুন](https://dashboard.awajdigital.com/signup)

[সব প্ল্যান তুলনা করুন →](https://awajdigital.com/pricing)

## ক্লিক-টু-কল নিয়ে সাধারণ প্রশ্ন

**ক্লিক-টু-কল কী?** — ক্লিক-টু-কল হলো ওয়েবসাইটের এমন একটা বাটন, যেটায় ক্লিক করলেই ভিজিটর সরাসরি আপনার সাথে কথা বলতে পারেন — ব্রাউজার থেকেই, ইন্টারনেটে। ভিজিটরের নম্বর আপনার কাছে আসে না, আর আপনার নম্বরও ভিজিটরকে দেখাতে হয় না।

**ভিজিটরের নম্বর কি সত্যিই আমার কাছে আসে না?** — না। কল হয় ইন্টারনেটে, ব্রাউজার থেকে — ভিজিটরের ফোন নম্বর এতে লাগেই না। আপনার হটলাইনে বা যে নম্বরে কল যায়, সেখানে কলারের জায়গায় ভিজিটরের কোনো নম্বর দেখায় না। তাই ভিজিটর নিশ্চিন্তে কল করেন।

**ভিজিটরের নম্বর না পেলে ফলো-আপ করব কীভাবে?** — কথার মধ্যেই জিজ্ঞেস করুন। আগ্রহী ভিজিটর নিজেই নম্বর দেন — জোর করে নয়, কথা বলে ভরসা পেয়ে। আগে কথা শুরু হোক, সেটাই আসল।

**সাইটে আমার নম্বরও কি রেখে দেব?** — আপনার ইচ্ছা। নম্বর রাখলে যাঁরা সরাসরি ফোন করতে চান, তাঁরা করবেন; যাঁরা নিজের নম্বর দিতে চান না, তাঁরা বাটনে ক্লিক করবেন। আর নম্বর স্প্যাম লিস্টে উঠুক না চাইলে, শুধু বাটনটাই রাখুন।

**ভিজিটরের কী লাগবে?** — ইন্টারনেট আর মাইক্রোফোন — মোবাইল বা কম্পিউটার, দুটোতেই চলে। কোনো অ্যাপ লাগে না, ফোনে ব্যালেন্সও লাগে না। প্রথমবার ব্রাউজার মাইক্রোফোনের পারমিশন চায়।

**আমার ওয়েবসাইটে কী লাগবে?** — সাইটটা HTTPS হতে হবে (ঠিকানার শুরুতে https://), আর এক লাইনের কোড বসানোর সুযোগ থাকতে হবে। যে সাইটে কোড বসাবেন, সেটার ঠিকানা ড্যাশবোর্ডে লিংকের সাথে যোগ করে দিন — অন্য কোনো সাইটে বাটনটা কাজ করে না।

**কল কোথায় যায়?** — আপনার হটলাইনে — তখন আপনার IVR মেনু চলে আগের মতোই — অথবা বাংলাদেশের যেকোনো একটা মোবাইল নম্বরে। ভিজিটর সেই নম্বর দেখেন না, আর সেখানেও ভিজিটরের নম্বর আসে না।

**সাইট কি স্লো হয়ে যাবে?** — না। কোডটা পেজের বাকি অংশ আটকে না রেখে লোড হয়, আর সাইট খোলার সময় শুধু বাটনের লেখা আর ছবি আনে। কল সার্ভারের সাথে কানেকশন আর মাইক্রোফোন — দুটোই শুরু হয় ভিজিটর বাটনে ক্লিক করলে।

**কলের খরচ কত?** — আলাদা কোনো চার্জ নেই — মোবাইল নম্বরে কল গেলে সাধারণ রেট, প্রতি মিনিট ৳০.৫৫; কেউ না ধরলে খরচ নেই। হটলাইনে গেলে বাটনের কলের আলাদা খরচ নেই, IVR থেকে ফরোয়ার্ড হওয়া কলের বিল হয় আগের মতোই। ভিজিটরের কোনো খরচ নেই।

**কল কি রেকর্ড হয়?** — হ্যাঁ, প্রতিটি কল রেকর্ড হয়। ড্যাশবোর্ডে কল হিস্ট্রি থাকে — কখন কল এল, কতক্ষণ কথা হলো, খরচ কত, আর রেকর্ডিং।

**কোন প্ল্যানে পাওয়া যায়?** — Enterprise প্ল্যানে — মাসে ৳২,০০০, সাথে কল সেন্টার, অটো ডায়ালার আর QR কোডে নম্বর মাস্কিং। প্ল্যান নেওয়ার পর আমাদের জানালেই আপনার অ্যাকাউন্টে চালু করে দিই।

## নম্বরের ভয় ছাড়াই কথা হোক।

আপনার সাইটে কীভাবে বসাবেন, জানতে চান? [আমাদের সাথে কথা বলুন](https://awajdigital.com/contact)।

[শুরু করুন](https://dashboard.awajdigital.com/signup) · [নম্বর মাস্কিং দেখুন →](https://awajdigital.com/number-masking)
