> Canonical: https://awajdigital.com/about

আমাদের সম্পর্কে

# আপনার কথা পৌঁছে দিই  
হাজারো কাস্টমারের কাছে।

AwajDigital ঢাকার একটা ভয়েস কমিউনিকেশন কোম্পানি। ২০২৪ সাল থেকে ছোট দোকান থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত — নানা প্রতিষ্ঠান আমাদের দিয়ে ফোন কলে কাস্টমারের সাথে যোগাযোগ করছে।

## কেন ভয়েস?

বাংলাদেশে কোটি মানুষ এখনও বাটন ফোন ব্যবহার করেন, অনেকে লেখা মেসেজ পড়েন না বা পড়তে পারেন না। কিন্তু ফোন বাজলে সবাই ধরেন, আর নিজের ভাষায় শোনা কথা সবাই বোঝেন। তাই আমাদের বিশ্বাস, কাস্টমারের কাছে পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় একটা ফোন কল।

## আমরা যা করি

কাস্টমারের সাথে যোগাযোগের সব ভয়েস সার্ভিস, এক ড্যাশবোর্ডে।

**[ভয়েস এসএমএস](https://awajdigital.com/voice-sms)** — একসাথে হাজারো ফোনে রেকর্ড করা ভয়েস মেসেজ — অফার, নোটিশ, রিমাইন্ডার।

**[ভয়েস সার্ভে](https://awajdigital.com/voice-survey)** — ফোন করে কাস্টমারের মতামত নেওয়া, রিপোর্ট তৈরি হয় অটোমেটিক।

**[ভয়েস OTP](https://awajdigital.com/otp-voice)** — ফোন কলে ভেরিফিকেশন কোড — SMS-এর ঝুঁকি ছাড়াই।

**[কল সেন্টার](https://awajdigital.com/call-center)** — IVR, এজেন্ট আর কল রেকর্ডিং — হার্ডওয়্যার ছাড়াই ক্লাউড কল সেন্টার।

**১০ লক্ষ+**মিনিট ভয়েস মেসেজ পাঠানো হয়েছে

**৯৯.৯%**ডেলিভারি রেট

**৭০০+**ব্যবসা আমাদের উপর ভরসা রাখে

**৫টি**মোবাইল অপারেটরেই ডেলিভারি

## যেভাবে কাজ করি

### স্বচ্ছ দাম

সব প্ল্যানে, সব অপারেটরে প্রতি মিনিট ৳০.৫৫। সেটআপ ফি নেই, লুকানো চার্জ নেই।

### অল্প দিয়ে শুরু

মাত্র ৳২০ রিচার্জ করেই শুরু করা যায় — আগে ট্রাই করুন, তারপর সিদ্ধান্ত নিন।

### বাংলায় সাপোর্ট

প্রশ্ন বা সমস্যা হলে ফোন করুন — বাংলায় কথা বলে সমাধান করি।

### ডেভেলপার-বান্ধব

সহজ REST API আর বিস্তারিত [ডকুমেন্টেশন](https://awajdigital.com/api-docs) — নিজের সফটওয়্যার থেকেই সব চালান।

> “ফোনে অথবা ভয়েসের মাধ্যমে আমরা সবসময় আপনাদের কাছ থেকে যে সাপোর্ট পাই, এ জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ভালো প্রতিষ্ঠান।”

— ব্রাঞ্চ ম্যানেজার, প্রবাসী কল্যাণ ব্যাংক

## চলুন, শুরু করা যাক।

ফ্রি অ্যাকাউন্ট খুলে ট্রাই করে দেখুন, অথবা সরাসরি আমাদের ফোন করুন।

[ফ্রি অ্যাকাউন্ট খুলুন](https://dashboard.awajdigital.com/signup) · [যোগাযোগ করুন →](https://awajdigital.com/contact)
